স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহমেদ রাজিবকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সে ডেভিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।