রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে বানিয়াচং জনাব আলী কলেজ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এ এক বিশাল সাফল্য অর্জন করেছে বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা চুনারুঘাট সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব জিতেছে। এই ঐতিহাসিক বিজয়ের ফলে কলেজটি মর্যাদাপূর্ণ সিলেট বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
প্রতিযোগিতার শুরু থেকেই জনাব আলী সরকারি কলেজের ক্রীড়াবিদরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। উপজেলা পর্যায়ে তারা শক্তিশালী শচীন্দ্র কলেজকে হারিয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে নক আউট পর্বে বৃন্দাবন কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। গত ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। সেখানে চুনারুঘাট সরকারি কলেজের মুখোমুখি হয় বানিয়াচংয়ের দলটি। খেলা জুড়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, শেষ পর্যন্ত বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই সাফল্যের ধারাবাহিকতায়, কলেজটি এখন সিলেট বিভাগের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিভাগীয় সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনালে মুখোমুখি হবে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা দল। সেমিফাইনালের জয়ী দল ওই দিনই বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে।
এদিকে জনাব আলী সরকারি কলেজের এই অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনতা অত্যন্ত উচ্ছ্বসিত। সকলেই আশা করছেন, বিভাগীয় পর্যায়েও কলেজটি ভালো সাফল্য বয়ে আনবে এবং জেলার মুখ উজ্জ্বল করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com