মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গভীর রাতে সেনাবাহিনীর অভিযান ॥ কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক চৌধুরীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁওয়ে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমদাদুল হক চৌধুরী কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য পুরানগাঁও এলাকায় অভিযান চালায়। এসময় বসতঘর থেকে ইমদাদুল হক চৌধুরীকে আটক করা হয়। পরে রাতেই তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, “একদল সেনা সদস্য কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক চৌধুরীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়; পরে জানানো হবে।” এদিকে চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী আটক হওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে—তা এখনও নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com