মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সৈয়দ ফয়সলের আয়োজনে দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী জাতীয়তাবাদের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে অশ্রুসজল নয়নে বলেন- হে মহান আল্লাহ, আপনি রহমানুর রাহিম। আপনার অপার রহমতে দেশের সবচেয়ে জনপ্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ও অহংকার, বেগম খালেদা জিয়াকে শেফায়ে কামেলা দান করুন। তাঁর সকল ব্যথা ও কষ্ট লাঘব করে দিন এবং তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিন। গতকাল রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর কলেজ মাঠে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন- এদেশে গনতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে উনাকে তীলে তীলে হত্যা করতে চেয়েছিল। কোন চিকিৎসা করতে দেয় নাই। খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনও জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন। তিনি আমাকে অনেক স্নেহ ও মায়া করতেন। চার চার বার তিনি আমাদের এখানে এসেছেন। জীবনের ১ম তিনি আমার হাতে ১৯৯১ সালে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন। আবার ২০২৫ সালে তিনি এবং তারেক রহমান সাহেব ধানের শীষ তুলে দিয়েছেন। উনার কাছে আমি ও আমার নিবার্চনী এলাকাবাসী ঋনি। তাই আমার নিবার্চনী এলাকার সর্বস্থরের জনসাধারনকে অনুরোধ করব প্রতি ওয়াক্ত নামাযের পর প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com