রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ধানের শীষের নির্ঘুম প্রচারণায় মুরাদ ॥ ৩১ দফা পৌঁছে দিয়ে দোয়া চাচ্ছেন খালেদা জিয়ার জন্য

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ৩১ দফা ম্যান টু ম্যান পৌঁছে দিচ্ছেন। নির্ঘুম প্রচারণায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া চাচ্ছেন নবীগঞ্জ ও বাহুবল উপজেলার সাধারণ মানুষের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ এর সালাম পৌঁছে দিচ্ছেন ভোটারদের দুয়ারে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার, গ্রামগঞ্জে, চায়ের স্টলে, নির্ঘুম প্রচারণায় নিরলসভাবে ৩১ দফা পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। গত ২৮ নভেম্বর ৩১ দফা প্রচারণায় বাহুবল উপজেলার মিরপুর বাজার, দিগাম্ভার বাজার, নবীগঞ্জের ফুলতলী বাজারে ধানের শীষের ম্যান টু ম্যান প্রচারে উপস্থিত ছিলেন।
বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা বশর মিয়া, আবুল কালাম, যুবদল নেতা সেলু আহমেদ, মুজিব মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলাল মিয়া, পৌর জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবের মিয়া প্রমুখ। এসময় বাহুবল উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মোশাহিদ আলম মুরাদ। নবীগঞ্জ উপজেলা ঐক্যবদ্ধ যুবদল এবং পৌর যুবদল ও ছাত্রদলের বিশাল একটি একক সমর্থন নিয়ে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে কাজ করছেন তিনি। এরমধ্যে যুবক এবং তরুণদের পছন্দের তালিকায় তার নামই শোনা যাচ্ছে।
অপরদিকে জনভোগান্তি কার্যক্রম থেকে বিরত থেকে ম্যান টু ম্যান প্রচারণা করে নবীগঞ্জ বাহুবলবাসীর প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুরাদ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিক বার কারাবরণ করেছি। অসংখ্য মামলার আসামী হয়েছি। এমনকি একদিনে ৩ টি মামলার আসামী হয়েছি। দলের প্রতি আনুগত্য থেকে ৩২/৩৩ বছর ধরে এই দলের জন্য কাজ করেছি। আমার দ্বারা কোনোদিন দলের ক্ষতি হয়নি। দলের ক্ষতি হয় এমন কাজও কখনো করিনি। আমি শতভাগ হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের দাবিদার। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ধানের শীষ প্রতীক দিবেন। সব কিছু আগে আমাদের প্রাণের নেত্রী যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি খুবই অসুস্থ। সবার কাছে আমার নেত্রীর জন্য দোয়া চাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com