রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশীয় জাত’ আধুনিক প্রযুক্তি’ প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) যোগল কিশোর মডেল সরকারি হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনী পালিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুর ইসলাম। ফয়েজ আহমেদ নোমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও যুব উন্নয়ন অফিসার জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সফল খামারী ও এলাকার জনসাধারণ। উক্ত প্রদর্শনী মেলায় বিভিন্ন পশু খামাড়িদের অংশগ্রহণ ছিলো সন্তোষজনক এবং মেলায় তাদের পালিত পশু গুলো প্রদর্শিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com