বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বাম জোটের নির্বাচন অফিস ঘেরাও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাওসহ সারাদেশে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে নির্বাচন অফিস ঘেরাও করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার জেলা বামজোট এ কর্মসূচি পালন করে জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রেরণ করেন জোটের নেতাকর্মীরা। সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ হাজার টাকা, নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ টাকা নির্ধারণসহ নির্বাচনে কালো টাকা, পেশীশক্তি, সাম্প্রদায়িক প্রচারণা, প্রশাসনিক কারসাজি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। শান্তিপূর্ণ ঘেরাও চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার কমরেড হাবিবুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, বামজোট নেতা ও সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক কমরেড আজমান আহমেদ, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড শফিকুল ইসলাম, সদস্য কমরেড মোশাররফ হোসেন খান শান্ত, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক কমরেড রঞ্জন কুমার রায় প্রমূখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষেরা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু স্বাধীন দেশে মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেনি শাসক শ্রেণি। এজন্য বারবার গণঅভ্যুত্থানের মাধ্যমে শাসক পরিবর্তন করা হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর প্রতিবারই মেহনতী মানুষকে হতাশ হতে হয়েছে। এবারও যাতে হতাশ হতে না হয় সেজন্য মেহনতী মানুষদের সংসদে যাবার পরিবেশ সৃষ্টি করতে হবে। সংসদ সদস্য হওয়ার যোগ্য কিন্তু গরীব এমন লোকজন যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেজন্য জামানত ৫ হাজার টাকা ও নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ টাকা নির্ধারণ করতে হবে। অগণতান্ত্রিকভাবে আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন জামানত ও ব্যয় বাড়িয়ে সংসদ নির্বাচনে শুধু ধনীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করেছে, গরীব-মেহনতী মানুষেরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই ব্যবস্থা করেছে। এভাবে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করা চলবেনা। মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিষ্ঠান হিসেবে সংসদকে গড়ে তুলতে জামানত ও নির্বাচনী ব্যয় কমাতে হবে। অন্যতায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com