বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অভিযান

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টানা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গিয়াস উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে সুন্দ্রাটিকি এলাকায় ৪০০ ফুট সিলিকা বালু খালে প্রতিস্থাপন অভিযান পরিচালনা করা হয় ইউএনও গিয়াস উদ্দিনের নেতৃত্বে।
একই দিন মিরপুর ও তুংগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন ও ৪০০ ফুট সাধারণ বালু জব্দ করেন এসিল্যান্ড মাহবুবুল ইসলাম।
পরদিন গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর রাতে ইউএনও গিয়াস উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে হরিতলা ও পুটিজুরি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। একই দিনে মিরপুর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তেলনের অবৈধ সরঞ্জামাদি ধ্বংস ও সাধারণ বালু জব্দ করেন এসিল্যান্ড মাহবুবুল ইসলাম। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে মোট ১৯টি অভিযান পরিচালনা করা হয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আইনের বাইরে কেউ নয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com