স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিমপাড়ায় ফুটবল খেলা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুরও লুটপাট হয়। ওই গ্রামের ছায়েদ আলীর সাথে সহিদ মিয়ার ফুটবল খেলা নিয়ে গত শুক্রবার বিকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশংকা রয়েছে।