সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ডরা ছড়ায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে
hdr

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে ডরা ছড়ায় চলছে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী চক্র নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিনে বালু তুলে ট্রাক্টরে করে বিক্রি করছে। প্রশাসনের নীরবতার সুযোগে প্রতিমাসে কোটি টাকার কারবার চলছে এই অবৈধ বালু ব্যবসায়। এতে একদিকে রাজস্ব ফাকি অন্যদিকে পরিবেশ ও কৃষি জমি হুমকিতে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ড্রেজার মেশিন বসিয়ে নদীর বুক চিরে বালু তোলা হচ্ছে। এর ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে, আশপাশের পৈত্রিক ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। ভারী ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়কগুলোও ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, বর্তমানে প্রায় ৩৫০ ট্রাক বালু ইতোমধ্যেই স্টক করে রাখা হয়েছে, যা বিক্রি হচ্ছে মাধবপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ বালু ব্যবসার মূল নিয়ন্ত্রক। তিনি প্রভাব প্রতিপত্তি বিস্তার করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরে দালালি করে সাধারণ মানুষের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ বালুর ব্যবসায় ‘শেয়ার নেওয়ার চেষ্টা’ শুরু করেছেন। তাদের প্রভাব ও পৃষ্ঠপোষকতার কারণেই প্রশাসনের অভিযান কার্যকর হচ্ছে না।
হরিণখোলা গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “ডরা ছড়ার পাড়ে আমার জমি ছিল, এখন অর্ধেক নদীর ভেতরে। ট্রাক্টরের শব্দে রাতে ঘুমানো যায় না, রাস্তা ভেঙে চলাচল কষ্টকর।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় পরিবেশবাদীরা সতর্ক করেছেন, এখনই পদক্ষেপ না নিলে ডরা ছড়ার প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যাবে। একইসঙ্গে সরকারি রাজস্ব হারাচ্ছে লাখে লাখে, যা ভবিষ্যতে অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com