সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

 

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে মাদক মামলার পরোয়ানাভূক্ত মো. আলমগীর নামে এক আসমিকে গ্রেফতার করেছে পুুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে আজমিরীগঞ্জ থেকে পাহাড়পুরগামী রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। সে পৌর এলাকার শরীফনগর নতুন বাড়ি গ্রামের মো. ছাবু মিয়ার পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন শরীফনগর নূতনবাড়িরর বাসিন্দা মো. ছাবু মিয়ার পুত্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ অভিযোগে তাকে আটক করতে তার বাড়িতে একাধিকবার অভিযান চালায় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকালে থানার এসআই সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকের সহিত জড়িতদের ধরতে একাধিক আস্তানায় অভিযান চালায়। এক পর্যায়ে পাহাড়পুরগামী রাস্তা সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলমগীর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com