২ সহোদরের বিরুদ্ধে মামলাস্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ রশীদিয়া ট্রাভেল সার্ভিস অফিস থেকে নগদ ২০ লাখ টাকা, বিভিন্ন চেক বই ও লেপটপ নিয়ে যাওয়ার অভিযোগ এনে ২ সহোদরকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালতে গতকাল মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছে, হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার অখিল আচার্য্যরে পুত্র অশিত আচার্য্য অপু (৩৫) ও তার ভাই অভি আচার্য্য (৩০)।
মামলায় হাবিবুর রহমান উল্লেখ করেন, শহরের শায়েস্তানগরস্থ রশীদিয়া ট্রাভেল সার্ভিস এর মালিক মোঃ ফয়জুল ইসলাম। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। বাদী হাবিবুর রহমান রশীদিয়া ট্রাভেল সার্ভিস এর ম্যানেজার হিসাবে দায়িত্বে রয়েছে। অভিযুক্ত অশিত আচার্য্য অপু উক্ত প্রতিষ্টানে কম্পিউটার অপারেটর হিসাবে চাকুরী করায় সে প্রতিদিন সকালে অফিস খুলতো। তাই আলমিরা ও টেবিলের ড্রয়ার সহ সকল চাবি তার নিকট থাকতো।
গত ২৭ আগষ্ট দুপুর ১২টার দিকে বাদী ট্রাভেলসে গিয়ে দেখেন অফিসের সকল কাগজপত্র এলোমেলো অবস্থায় পরে আছে। এবং ড্রয়ারে রক্ষিত এবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক এর ৪টি চেক বই, এটিএম কার্ড, মোমো বই, একটি ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি লেপটপ এবং বিভিন্ন গ্রাহকের ভিসা প্রসেসিং এর নগদ ২০ লাখ টাকা কম্পিউটার চুরি করে নিয়া যায়। এ সময় অপুর মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এ অবস্থার তিনি তার বাড়ীতে গিয়ে অপু কোথায় জানতে চাইলে তার ভাই অভি আচার্য্য সঠিক তথ্য না দিয়ে তাকে ৮ লাখ টাকা দিলে চুরি যাওয়া মালামাল ফেরত দেবে বলে জানায়। এ নিয়ে কয়েকবার বিচার শালিস অনুষ্ঠিত হলে ট্রাভেলসের টাকা ও মালামাল ফেরত দেবে বলে স্বীকার করে।
এদিকে গত ২২ অক্টোবর বিকাল ৪টার দিকে অভিযুক্তদের বাড়ীতে গিয়ে ২০ টাকা সহ মালামাল ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করে। এ সময় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে হত্যার হুমকী দিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।