নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাামে প্রায় সহস্রাধিক মন্ডপে ২০ অক্টোবর সোমবার রাতব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে শ্রী শ্রী শ্যামা কালীপুজা ও দিপাবলী অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, পুজা অর্চ্চনা, নামসংকীর্তন, আরতী প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ। গতকাল মঙ্গলবার সকালে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজানুষ্টান সম্পন্ন করা হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউড় আখড়া, ঐতিহ্যবাহী মহাকাল সংসদ, আক্রমপুর লোকনাথ মন্দির, কানাইপুর তরুন সংঘ, গয়াহরি প্রগতি সংঘ, জয়দুর্গা সংঘ, আদিত্যপুর শ্যামল চক্রবর্ত্তীর বাড়ী পুজা মন্ডপ, আদিত্যপুর ঐতিহ্যবাহী কালীবাড়ী ও নবজাগরন সংঘসহ উপজেলায় প্রায় ১ হাজারের ও বেশি মন্ডপে শ্রী শ্রী শ্যামাকালী পূজা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পুজামন্ডপসহ পৌরসভায় বেশকটি সংঘের উদ্যোগে জাকজমকভাবে শ্রী শ্রী কাললীপূজা ও শুভ দীপাবলী উৎসব পালন করা হয়েছে। কানাইপুর তরুন সংঘের মন্ডপে পুরোহিত্য করেন পান্না লাল ভট্টাচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপদেষ্টা সদস্য গোপেশ চন্দ্র পাল শিবু, দীপক পাল, ক্ষিতিশি পাল, অজয় পাল, সভাপতি গোপিকা রঞ্জন পাল শ্যামল, সাধারণ সম্পাদক সৌরভ পাল, অর্থ সম্পাক নারায়ন পাল, সাবেক সভাপতি জীবন চৌধুরী, নিক্সন পাল, প্রবীর পাল কুটি, পংকজ পাল, পরিমল পাল, স¦রন ভট্টাচার্য়্য, দেবপ্রিয় পাল অন্তু, অন্তর পালসহ সকল পূজারীবৃন্দ।