রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই তেলিয়াপাড়া চা বাগানে মাদকের ছড়াছড়ি সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে হুইপ জি কে গউছের পুষ্পস্তবক অর্পন প্রকৃতি বান্ধব নগর উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবেন পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শহরে পুলিশের সাঁড়াশি অভিযান সোর্স মামুনসহ ৬ জন আটক সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে সংবাদপত্র হকার্স সমিতির মিলাদ ও দোয়া নবীগঞ্জ পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার আজমিরীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত ॥ যুবকের ৯০ দিনের কারাদণ্ড

শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে বানিয়াচংয়ে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ঢাকায় প্রেসক্লাবে শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ ও বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে বানিয়াচং উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন বেসরকারী শিক্ষক কর্মচারীরা। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তালাবদ্ধ করে গতকাল বেলা ১১ টায় উপজেলা সদরে বিক্ষোভে অংশ নেন শিক্ষক কর্মচারীরা। পুলিশী হামলার তীব্র নিন্দা ও জাতীয়করণের একদফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষকরা। বিক্ষোভ মিছিলটি মেধা বিকাশ হাইস্কুলের সামন থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বর বড় বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় রত্না হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জু দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, ডা. ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিক্ষোভ কর্মসূচীতে সংহতি বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, অভিভাবক নুরুল ইসলাম, খেলাফত মজলিসের বানিয়াচং উপজেলা সেক্রেটারী আব্দুল মুকিত সালেহ, প্রধান শিক্ষক রানা লাল দাশ, আবু হানিফ, অঞ্জন দেব, গোলাম রব্বানী, সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দীপু রানী সরকার, কাঞ্চন কুমার শীল, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম, সেলিম চৌধুরী, সাব্বির আহমেদ শিবলী প্রমুখ।
ঢাকার আন্দোলন বেগবান করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান কমপক্ষে আরো পর্যাপ্ত শিক্ষক ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com