বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এসেডের উদ্যোগে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান মেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এনজিও সংস্থা এসেডের উদ্যোগে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত:জেলা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
এসেড হবিগঞ্জ ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন এসেড হবিগঞ্জের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এবং উপজেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
বিজ্ঞান মেলায় হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার মোট ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জের চিফ অব প্রোগ্রাম আশিক ইকবাল, প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস। প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিমন কেরকাটা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুজার গিফারি ইমন, লতিফা আক্তার, নোভা ও পান্না।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিজ্ঞান মেলাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com