প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুরাদ আহমদ। নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রফতার করে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যতদিন পর্যন্ত এই সরকার এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে না দিবে ততদিন পর্যন্ত জাতীয় পার্টির আদর্শের সৈনিকরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নেতৃবৃন্দ কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।