সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সিলেটে বাসদ নেতাদের গ্রেফতার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার আহবায়ক ও রিকশা-ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আবু জাফর, রিকশা-ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলার সভাপতি প্রণব জ্যোতি পাল, অটোরিকশা শ্রমিক নেতা রনি ও সৈকতকে গত শনিবার বাসদ সিলেট জেলা কর্যালয় থেকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও অটোরিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে লাইসেন্স প্রদানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং জেলা বাসদ নেতা শফিকুল ইসলামের পরিচালনায় আরডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, ফয়সল আহমেদ, নুরুজ্জামান তরফদার, মোশাররফ হোসেন খান শান্ত, এডভোকেট জিলু মিয়া, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সহ-সভাপতি সামছুর রহমান, অটোরিকশা শ্রমিক নেতা জাহির মিয়া, ওয়াদুদ মিয়া, সুহেল মিয়া প্রমূখ। সমাবেশ বক্তাগণ বলেন- ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য সিলেট শহরে বাসদ ও অটোরিকশা শ্রমিক নেতাদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে পুরাতন মামলার আসামী করা হয়েছে। সিলেট শহরে অটোরিকশাকে চলতে দেওয়া হচ্ছে না। এতে অটোরিকশা শ্রমিকদের পরিবার অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। বক্তাগণ গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান ও ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদানের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com