সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পাসপোর্ট অফিসের লতিফাসহ ৬ জনকে আদালতে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদেরকে ৫৪ ও ১৫১ ধারায় সন্দেহমূলকভাবে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর মধ্যে ৪ জনকে আদালত ৪ জামিন মঞ্জুর করেন এবং লতিফাসহ তার এক সহযোগীকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে তাদের আটক করে আইনী জটিলতায় পড়ে জেলা আইন শৃংখলারক্ষাকারী বাহিনী। তাঁদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে গেলে আদালত তাঁদের সাজা না দিয়ে পুলিশকে নিয়মিত মামলার নির্দেশ দেন। পুলিশ বলছে, সরকারি কর্মচারী হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে মামলার এখতিয়ার নেই, মামলা করবে দুদক। এভাবে আটকের ২২ ঘন্টা পরও গতকাল দুপুর ১টা পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌছাতে পারেনি জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিকালের দিকে তাদেরকে ৫৪ ও ১৫১ ধারায় সন্দেহমূলকভাবে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করে। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে কিছু কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে। সাধারণ মানুষ পাসপোর্ট করতে গেলে টাকা দিলে দ্রুত কাজ হয়। না দিলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসব বিষয়ে সম্প্রতি ২ বার হবিগঞ্জে কর্মরত সেনাবাহিনী অভিযান চালায় হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এসব অনিয়মে সতর্ক করা হয় অফিসের কর্মকর্তাসহ কর্মচারিদের। সর্বশেষ গত বুধবার দুপুরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় সাধারণ মানুষ নানা ভোগান্তি তুলে ধরেন সেনাবাহিনীর কাছে। সেই তথ্য অনুযায়ী সেনাবাহিনী হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়। আটক লতিফা পুলিশ ও সোনবাহিনীর জিজ্ঞাসাবাদে জানায়, পাসপোর্টের মার্কার সাথে হবিগঞ্জের নামীদামি কয়েকজন সাংবাদিক জড়িত আছেন। মার্কামতে জমা না নিলে তারা আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এ কারণে বাধ্য হয়ে মার্কা দেখে পাসপোর্টের ফাইল জমা নেয়। তাঁদের আটকের সময় লতিফা বেগম সেনাবাহিনীকে হুমকি দেন তাঁকে গ্রেপ্তার করা হলে তিনি ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। এক সময় অফিসের একটি করে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে সময় পেন করতে থাকেন তিনি। এভাবে চলতে থাকে অভিযান দুপুর সাড়ে ১২ টা থেকে ওইদিন সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত। ৬ ঘন্টা এ অভিযান শেষে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ওইদিন রাতে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতের কাছে। হবিগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তাঁদের কোন সাজা না দিয়ে এবং সাজার বিধান নেই উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরো কারো নাম আসলে তাদেরকেও যেন পুলিশ আইনের আওতায় নিয়ে আসে। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com