বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে জুলাই আন্দোলন এবং ছাত্র ইউনিয়নের গ্রাফিতি নষ্ট করার প্রতিবাদে দুস্কৃতিকারীদের গ্রেফতার দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৭ বছর ধরে এদেশের ছাত্র জনতার উপর চরম অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দমন-পীড়নের মাধ্যমে শিক্ষার অধিকার খর্ব করেছে এবং শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারি আওয়ামি সরকারের পতনের সাথে সাথে তার সহযোগী সংগঠন ছাত্রলীগকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয় এবং সারাদেশে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে দেশের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে স্বৈরাচার বিরোধী প্রতিবাদী গ্রাফিতি আঁকেন।
আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাচ্ছি যে, হবিগঞ্জ শহরের শিক্ষার্থীরা কোনোভাবেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জুলাই আন্দোলনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র মেনে নেবে না। এই শহরের দেয়ালে আঁকা প্রতিটি প্রতিবাদী গ্রাফিতি হলো ছাত্র জনতার সংগ্রামের প্রতীক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের দলিল। তাই এগুলো ধ্বংস করার যে কোনো চেষ্টা আসলে জুলাই আন্দোলনের অর্জনকে মুছে ফেলার অপচেষ্টা, যা কখনো সফল হবে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ ধরনের কর্মকাণ্ড কেবল আইন ভঙ্গই নয়, এটি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এক ধরনের চরম উসকানি। গ্রাফিতি নষ্ট করার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব। তা না হলে শিক্ষার্থীরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com