স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পৌর করমেলার প্রথম দিন পৌরকর আদায় হয়েছে ১১ লাখ ৬ হাজার ৮শ ৬২ টাকা। পানির বিল আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার ২শ ৭৫ টাকা।
গতকাল বুধবার সকাল ১০ টা হতে পৌরসভা প্রাঙ্গনে শুরু হয় পানির বিল ও পৌরকর মেলা। পানির বিল ও পৌর কর প্রদানে উদ্বুদ্ধকরন ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবারও পৌরসভা আয়োজন করেছে “পানির বিল ও পৌরকর মেলা”। দু’দিনব্যাপী এ মেলার শেষ দিন আজ বৃহস্পতিবার। বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত মেলায় একটানা পানির বিল ও পৌরকর আদায় করা হয়। মেলায় কর পরিশোধকারীদেরকে ১০ শতাংশ রিবেটের সুযোগ দেয়া হয় । এছাড়াও করদাতাগনকে সম্মাননা সনদ ও গাছের চারা উপহার দেয়া হয়।