রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাট থানার ওসির টাকা চুরির ঘটনায় গাড়ি চালক ওয়াসিমও ক্লোজড

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলমের সরকারি বাসা থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। এ ঘটনায় ওসি নুরে আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এবার তার সরকারি গাড়ির চালক কনস্টেবল ওয়াসিমকেও ক্লোজড করা হয়েছে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কনস্টেবল ওয়াসিমকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান। তিনি জানান, টাকা চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ওসি নুরে আলমের সরকারি বাসা থেকে ৪ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় ওসির নেতৃত্বে সেকেন্ড অফিসার বিমল কান্তি দেবসহ একদল পুলিশ কনস্টেবল গাড়ি চালক ওয়াসিমের বাসা সন্দেহজনকভাবে তল্লাশি করে তছনছ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রথমেই ওসি নুরে আলমকে ক্লোজড করা হয়। পরবর্তীতে তদন্তে তার গাড়িচালক কনস্টেবল ওয়াসিমের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাকেও ক্লোজড করা হলো। স্থানীয়রা বলছেন, একটি থানার ওসির সরকারি বাসায় এমন ঘটনা প্রশাসনিক শৃংখলার প্রশ্নে বড় ধরনের ধাক্কা। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com