বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাসদ

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল শনিবার জেলা বাসদ কার্যালয়ে দলের জেলা ফোরামের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যাঁদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাঁরা হলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনে কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে কমরেড আব্দুল কদ্দুছ মজুমদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে কমরেড লোকমান আহমেদ তালুকদার ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কমরেড আক্তার হোসেন অলক। প্রার্থীরা বাসদের নির্বাচনী প্রতীক মই মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com