বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর কচুরিপানার নীচ থেকে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী সোহাগকে আটক করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার হাড়িয়া এলাকার মোঃ বিল্লাল মিয়ার মেয়ে মোছাঃ মাইশা আক্তার (১৬) এর সাথে একই উপজেলার কলেজপাড়া এলাকার মোঃ সোহাগ মিয়া @ রমজানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে মোঃ সোহাগ মিয়া ও মোছাঃ মাইশা আক্তার বাড়ি থেকে পালিয়ে কোর্টের মাধ্যমে বিবাহ করে। বিয়ের পর থেকেই পারিবারিক ও সাংসারিক কারনে মাইশাকে তার স্বামী ও পরিবারের অন্যান্য লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। গত ১৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মোঃ সোহাগ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর বোনকে জানায় যে, তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। খবর পেয়ে মাইশার শশুর বাড়ি ও আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও মাইশার কোন সন্ধান পায়নি। গত ২২ জুলাই বিকেল ৩টার দিকে ৬ মাসের অন্তসত্ত্বা মাইশার মৃতদেহ শ্বশুর বাড়ির পূর্ব পাশের ডোবায় কচুরিপানার নিচে পাওয়া যায়। এ ঘটনায় মাইশার বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে মাইশার স্বামী সোহাগ মিয়া সহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপন করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১০, কেরাণীগঞ্জ গত ২৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় ঢাকা পাম্পের সামন থেকে মাইশার স্বামী সোহাগ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com