শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনার (ভূমি)-কে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না। মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অথচ ওই জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি ছিল। এই অভিযানে আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের ঘর ভেঙে বেদখল করা হয়। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে ছিলেন- তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম। বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, দীর্ঘ ১৭ বছর পর আদালত চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com