সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন জেল

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ মামলায় আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় জেলার অতিরিক্ত দায়রা জজ -১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মো. শামসুজ্জামান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মামলায় আদালত চারজন সাীর স্যা গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেছেন। তবে সাজাপ্রাপ্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০মিনিটে মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে ওই গ্রুপের আরো কয়েকজন পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com