বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্লাহ (৫৫) ও আবুল হাসান (২৫) নামে তিনজনের নাম জানা গেলেও অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল উঠানোর কাজ করছিল। এতে করে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ ছিল। এ সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে পাশ কাটিয়ে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী নূর আলী, চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পিকআপ ও সিএনজি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com