বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে রাজমিস্ত্রি যুবক নিখোঁজ পরিবার উদ্বিগ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামে এক রাজ মিস্ত্রি। তিনি বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বাসিয়া পাড়া মহল্লার আজিজুর রহমান রেনু মিয়ার ছেলে। এ ব্যাপারে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নিখোঁজের বড় ভাই আমিনুর রহমান।
সূত্রে জানা যায়, গত রবিবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াজুর রহমান রিয়াজ। তিনি সেখানে রাজ মিস্ত্রি কাজের ঠিকাদারি করেন। বিকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। নানান জায়গায় যোগাযোগ করে সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবারসহ স্বজনরা উদ্বিগ্ন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মস্তোফা জানান, আমরা র‌্যাবের সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com