বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৬ বছর ধরে নানা যড়যন্ত্র ও চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে দল আরও সুসংগঠিত হয়েছে। শেখ হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পাশাপাশি মেধাবীদেরও ধ্বংস করেছে। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই শিক্ষার উন্নয়নে কাজ করেছে। নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষার ব্যবস্থাকে মেধাবী তৈরী করেছে। তিনি আরও বলেন- আমি সরকারি কোন দায়িত্বে না থেকেও বিএনপির শাসনামলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছি। ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। গতকাল মঙ্গলবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এস.এম.ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন- আমার পিতা সৈয়দ মোঃ ফয়সল এমন এক ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন এবং সকলের সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়ন করে থাকেন। তিনি স্বপ্ন দেখে ছিলেন পিছিয়ে পড়া মাধবপুরকে শিল্পায়ন করবেন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহন করিয়ে দেশে ফিরিয়ে আনেন এবংএ মাটির ঋন শোধ করার জন্য তিনি চাচাদের এবং আমাদেরকে নিয়ে কাজ শুরু করেন। আজ শুধু দেশে নয় বিদেশেও এলাকার নাম ছড়িয়ে পড়েছে। তাই আগামীতে আমার বাবাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ তৈরী করে দেন আমরা আপনাদের উন্নয়ন দিব ইনশাল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন- বিগত আওয়ামীলীগ সরকার আমাদের জনগণের কাছে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অনেক ত্যাগ স্বীকার করে আমরা মাধবপুর চুনারুঘাটবাসির পাশে থেকেছি। বিগত দিনে যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সায়হাম গ্রুপের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন অবঃ লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউ/পি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফকরুল আলম, আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বানেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেষ চন্দ্র দাস, ব্যবসায়ী জগদিশ চন্দ্র ঘোষ প্রমুখ। কোরআন তেলোয়াত করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুনায়েত লস্কর। ৯টি বিদ্যালয়ে ৪৫০জন শিক্ষার্থীর মধ্যে ৯ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ১ হাজার ৬ শত জন শিক্ষার্থীর মধ্যে ৩২ লক্ষ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com