বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা থেকে যারা কাঙ্খিত ফলাফল করতে পারেনি তার কারণ আগে চিহ্নিত করা প্রয়োজন। আগামীতে যাতে তারা ভালো করে তার উপর গুরত্ব দিতে হবে। এতে শিক্ষার্থী ঝরে পড়া থেকে রক্ষা পাবে, তারা মানব সম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। অচিরেই কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের নিয়ে বসতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফল অর্জনে প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে সেশন আয়োজন করা যেতে পারে। শহরের প্রাণকেন্দ্রে সকল সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত শিক্ষক থাকা সত্বেও কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা মানা যায় না। শতবর্ষের ঐতিহ্যে লালিত শিক্ষা প্রতিষ্ঠান জে কে এন্ড এইচ কে হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যেসকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বা কাংখিত ফলাফল করতে পারেননি তাদের আশাভঙ্গের কারণসমূহ চিহ্নিত করে এ থেকে উত্তোরনের উপায় ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কীভাবে আরো ভালো ফলাফল করা যায় সে লক্ষ্যে গত ১৪ জুলাই সোমবার বিকেল ৪ টায় এক মতবিনিময় সভায় আলোচকবৃন্দ উপরিউক্ত মন্তব্য করেন।
শিক্ষক মিলনায়তনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে ও প্রাক্তন পৌর কাউন্সিলর মোঃ সফিকুর রহমান সিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. আবুল হাসান, সিনিয়র শেখ কামাল উদ্দিন, শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের সর্দার ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মোঃ শহিদুর রহমান লাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, এম জি মোহিত, মানবাধিকার কর্মী ও প্রাক্তন শিক্ষার্থী জি কে মওলা, আমজাদ হোসেন চৌধুরী রাসেদ, মোতাহের হোসেন সোহেল, মোঃ মাসুদ মিয়া, মোঃ নূরুল হক কবির, মোঃ মোঃ কুতুবুল আলম, শেখ ওসমান গণি রুমী, যাইদুর রহমান সৌরভ, শিরিন আক্তার সোনিয়া, আরিফুল ইসলাম রিফাত, তাওকীর রহমান, তামিম আহমেদ, অনিক আহমেদ, মোঃ লিটন আহমেদ, রেজায়ে রাব্বী ভূইয়া, মোঃ সামি, আরাফাত মাহমুদ রাহী প্রমূখ। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হবিগঞ্জ জেলা শহরে পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা, লেখাপড়ার উন্নত পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক থাকা সত্বেও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক। এর কারণ অনুসন্ধান করে তরিৎ ব্যবস্থা নেয়া প্রয়োজন। শিক্ষকরা হবেন শিক্ষার্থীদের সত্যিকারের রোল মডেল বা আদর্শ। শিক্ষকতা কোনো গতানুগতিক পেশা নয়; বরং ব্রত। সেই সেবা ও ত্যাগের ব্রত নিয়ে শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সমস্যাসমূহ শুনতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে। শিক্ষকদের মধ্যে কোনো অন্তঃকোন্দল থাকলে তার নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকদের মধ্যে দলাদলি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে যথেষ্ঠ। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে চাই। একটি ভালো স্কুল এলাকার গৌরব, দেশের গৌরব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com