সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে দেশ সেরা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম ও জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। মাধবপুর প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও সহকারী শিক্ষিকা জাকিয়া মাহমুদ এর যৌথ সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মির্জা স্কলার একাডেমী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মির্জা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ মানিক মিয়া, সাংবাদিক আলমগীর কবির ও মাধবপুর উপজেলার প্রাইমারি স্কুলের শিক্ষকগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com