মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে স্কুল ছাত্রী খুন সহপাঠীদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক্তিয়ারপুর চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের প্রকৃত খুনীদের গ্রেপ্তারের দাবিতে তার সহপাঠী ও গ্রামবাসি মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এক্তিয়ারপুর স্কুল মাঠে কয়েক শতাধিক ছাত্রজনতা মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে তার সহপাঠী ও এলাকাবাসি অভিযোগ করেন, সহজ সরল সুমাইয় আক্তার প্রতিহিংসার বলি হয়েছেন। তার চাচা সুমাইয়া খুনের সাথে জড়িত। কিন্তু প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে গ্রামের সহজ সরল লোকদের সুমাইয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। সরকারের কাছে তাদের দাবি, যারা সুমাইয়াকে নৃশংসভাবে খুন করেছে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। উল্লেখ্য, গত ১৫ জুন রোববার সন্ধ্যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী শিশু সুমাইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে তার বাড়ি পাশে এক্তিয়ারপুর গ্রামে ফাকা মাঠে ফেলে রাখে। পরে তার স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা যাওয়ার পথে রোববার রাত ১ টার দিকে সুমাইয়া মৃত্যুর কুলে ঢলে পড়ে। পরদিন পুলিশ সুমাইয়ার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের আইসি এসআই আশীষ কুমার দে বলেন, সুরতহাল করতে গিয়ে সুমাইয়ার অনেক গুরুতর আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার ৩ দিন পর সুমাইয়ার পিতা বেনু মিয়া ১৮ জুন এক্তিয়ারপুর গ্রামের আবু মিয়ার ছেলে আশিক মিয়া (৪০) কে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২২ জুন রাতে হবিগঞ্জ লস্করপুর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ র‌্যাব সদস্যরা আশিক মিযাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। সে বর্তমানে হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সুমাইয়া হত্যা মামলাটি সবদিক মাথায় রেখে তদন্ত কার্যকম চলছে। যারা প্রকৃত খুনি ও খুনের পরিকল্পনার সাথে তারা কেহই রক্ষা পাবেনা। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com