শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জে মায়ের ফরায়েজি সম্পত্তি উদ্ধারে ছেলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় মায়ের ফরায়েজি সম্পত্তি উদ্ধারে এবং নিজ প্রাপ্য অংশ বুঝে পাওয়ার দাবিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এক পুত্র। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী জামাল উদ্দিন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বাসিন্দা এবং একজন পেশাদার পত্রিকা বিপণনকারী। অভিযোগে তিনি জানান, তার মা গুল বিবি ইসলামী শরিয়াহ অনুযায়ী ১২ শতক জমির আইনগত ও ফরায়েজি অধিকারী ছিলেন। তবে দীর্ঘদিন ধরে অন্যান্য ওয়ারিশরা তার প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে জমিটি দখলে রেখে দিয়েছেন। ফলে গুল বিবি জীবদ্দশায় সম্পত্তির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন এবং মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পেতে থাকেন। জামাল উদ্দিন বলেন, “আমার মা বারবার চেষ্টা করেছেন তার প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় কোনো সুফল পাননি। এখন আমি মায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের আশ্রয় নিয়েছি। আমি শান্তিপূর্ণভাবে আমাদের পারিবারিক সম্পত্তির অংশ ফিরে পেতে চাই।”
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ফরায়েজি হক অনুযায়ী রিফাতপুর মৌজার সাবেক জেএল নং ১৬০ এর সাবেক দাগ ২৪৮ এবং বর্তমান জেএল নং ১৬৩ এর ২৭৯ নম্বর দাগভুক্ত জমির উপর গুল বিবির ১২ শতক জমির অধিকার রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আশাদ উল্লার পুত্র মো. আবুল মতিন, মো. আব্দুল খালিক ও মোছা. আজিজুন নেছা প্রভাব ও বলপ্রয়োগের মাধ্যমে উক্ত জমি দখলে রেখেছেন।
ভুক্তভোগী জামাল উদ্দিন দ্রুত জায়গা উদ্ধার করে মায়ের প্রাপ্য ফরায়েজি সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com