বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইতালি পাঠানোর নামে জাল ভিসা তিন সহোদরের বিরুদ্ধে প্রতারণার মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইতালি পাঠানোর প্রলোভনে মাহবুবুর রহমান নামে এক যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নবীগঞ্জ উপজেলার তিন সহোদরের একটি প্রতারকচক্র। এ ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান প্রতারকদের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী মাহবুবুর রহমান নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে। মামলার আসামিরা হলেন- উপজেলার বাউসা ইউনিয়নের দুলচাতল গ্রামের মৃত মতলিব তালুকদারের তিন ছেলে রুহুল আমিন তালুকদার (৩০), আব্দুল মুকিত তালুকদার (৩৫) ও সুমন মিয়া তালুকদার (৪০)। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মাহবুবুর রহমানকে ইতালিতে ভালো বেতনের চাকরি ও নানা সুবিধার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকায় ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ চুক্তির অংশ হিসেবে পর্যায়ক্রমে মাহবুবুর রহমানের কাছ থেকে মোট ৮ লাখ টাকা আদায় করে নেয় আসামীরা। চলতি বছরের ১ মার্চ মাহবুবুর রহমান প্রথমে আসামিদের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। পরে ২৮ মার্চ ও ৩১ মার্চ তাকে ঢাকায় এনে মেডিকেল ও বিমানের টিকিটের কথা বলে আরও ৩ লাখ টাকা নেয় প্রতারকরা। ৬ এপ্রিল আসামিরা ঢাকায় একটি হোটেলে তাকে রেখে ভিসার ফটোকপি ও বিমানের টিকিট দেখিয়ে জানান, শিগগিরই তাকে ফাইটে পাঠানো হবে। তবে কয়েকদিন পর ফাইট না হওয়ায় মাহবুবুর রহমান সন্দেহবশত কাগজপত্র যাচাই করে বুঝতে পারেন ভিসা ও টিকিট জাল। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে মুরুব্বিয়ানদের বিষয়টি জানান এবং প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা সময়পেণ করতে থাকে। একপর্যায়ে তারা সম্পূর্ণ লেনদেন অস্বীকার করে। অবশেষে মাহবুবুর রহমান আদালতে প্রতারণা ও বৈদেশিক কর্মসংস্থান আইনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com