বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর উপজেলা প্রকৌশলী জুমান ও তার স্ত্রীর দাবীদার মিনা মুখোমুখি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ অবশেষে তদন্তকারী দলের মুখোমুখি হলেন মাধবপুর উপজেলা প্রকৌশলী (চলতি) আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকি জুমান এবং তার স্ত্রীর স্বীকৃতির পাওয়ার দাবীতে অভিযোগকারী মোছাঃ মিনা। গতকাল সোমবার সকালে প্রধান প্রকৌশলী গঠিত তদন্তকারী কর্মকর্তা এলজিইডির কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল এ ঘটনা তদন্ত করতে আসলে তারা মুখোমুখি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়-ময়মনসিংহ জেলার গফরগাও সদর উপজেলার গফরগাঁও গ্রামের আমানউল্লাহ ছেলে মাধবপুর উপজেলা প্রকৌশলী (চলতি) আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় পঞ্চগ্রাম জেলার তেতুলিয়া উপজেলার দর্ত্তপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে মোছাম্মদ মিনা’র। মোবাইল ফোনে প্রেমালাপের এক পযার্য়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পূর্বের স্ত্রীর কথা গোপন করে মিনাকে বিয়ে করতে প্রকৌশলী ব্যাকল হয়ে উঠে। বিভিন্ন কলা-কৌশলে মিনাকে কাছে পাবার ফন্দি আটে সে। এক সময় দু’জন দু’জনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। ফলে ২০১৩ সালের এপ্রিল মাসে জনৈক মৌলভী ও কাজির মাধ্যমে বিবাহ করে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়া স্বামী-স্ত্রী হিসাবে জানুয়ারী ২০১৪ পর্যন্ত বসবাস করে আসছিল। এমন কি মাঝে-মধ্যে মাধবপুর উপজেলায় প্রকৌশলীর (চলতি) স্টাফ কোয়াটারের বাসায় মিনাকে নিয়ে অবস্থান করতেন। ১৫ জানুয়ারী ঢাকার বাসায় প্রকৌশলী অবস্থান করার পর ১৬ জানুয়ারী মাধবপুরে উদ্দেশ্যে চলে আসেন। এর পর কয়েক মাস মিনার সাথে কোন যোগাযোগ না রাখায় সে সুবিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু সেখানেও কোন বিচার না পেয়ে অবশেষে এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলী বরাবরে অভিযোগ দাখিল করেছে। প্রধান প্রকৌশলী মিনার অভিযোগের আলোকে কুমিল্লা অঞ্চলের নিবার্হী প্রকৌশলী ইব্রাহিম খলিলকে প্রধান করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য প্রেরন করেন। অপর দিকে মিনা প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দেয়ার পর থেকেই জুম্মান তার বন্ধুদের দিয়ে মোবাইল ফোনে মেরে ফেলার হুমক্কিসহ হয়রানী করতে থাকে। ফলে মিনা ২৯ আগষ্ট জুম্মান ও তার বন্ধুদের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় একটি সাধারন ডায়রী করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com