মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেকের নির্দেশনায় গতকাল শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ৭ টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলার উদ্যোগে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সমস্বরে আওয়াজ তোলা হয়, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আসছে, রাজপথ কাঁপছে’।
সভা চলাকালে নেতৃবৃন্দ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, মীর দুলাল, ইফতেখার আহাদ নাঈম, হুমায়ূন কবির, নুরন্নবী ভূইয়া ইমন, আল-আমীন হোসেন চৌধুরী, রিপন মিয়া, নাঈম আজাদ তালুকদার, বদরুল আলম সর্দার, জিয়াউল হক মিশু, জিতু মিয়া, রোকন তালুকদার, তুষার পাঠান, মিনহাজুল রহমান, সাদনান আহম্মেদ নিহাদ, শাহ ফেরদৌস আহম্মেদ কৌশিক, ইয়াসিন আরাফাত, মোস্তাক আহম্মেদ, মোঃ ফখরুল ইসলাম মাহি প্রমুখ।
সভায় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান এনসিপির নেতৃবৃন্দ। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের উপর হামলার তীব্র নিন্দা ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এনসিপি নেতা মাহবুবুল বারী চৌধুরী মুবিন তার বক্তব্যে বলেন হবিগঞ্জবাসীকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করা ও আওয়ামীলীগ নিষিদ্ধের আন্দোলনের শরিক হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com