সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সাতছড়ি সংরক্ষিত বনে বনদস্যু বনকর্মী সংঘর্ষে আহত-২

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি বনের সেগুন বাগানে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ বনকর্মী আহত হয়েছে। তাদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রানীগাও এলাকার কুখ্যাত বনদস্যু ইদ্রিছ আলীর নেতৃত্বে ১২/১৪ জনে একদল বনদস্যু সাতছড়ি বিটের সেগুন বাগানে সেগুন কাটা শুরু করে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বনদস্যুরা হামলা চালিয়ে পাহাড়ারত ২ বনকর্মীকে গুরুতর জখম করে প্রায় ২০ ঘনফুট কাঠ নিয়ে পালিয়ে যায়। যার অনুমান মুল্য প্রায় অর্ধলাখ টাকা।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েও তাদের আটক করতে পারেনি। আহতরা হলো-সালাস্টিল সাংমা (২৭) ও লেলিন সাংমা (৩৫)। তাদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা মোঃ মাসুদ মোস্তাফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com