বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানুষ ও গবাদিপশুর জীবন রক্ষার্থে হাওরে পর্যাপ্ত বজ্রপাত প্রতিরোধী লাইটরিং অ্যারেস্টর এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “বানিয়াচঙ্গের সাধারণ কৃষক-শ্রমিক-জনতা” এর ব্যানারে কর্মসূচীতে সভাপতিত্ব করেন চতুরঙ্গরায়ের পাড়ার কৃষক মোঃ সাদেক মিয়া। বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার সদস্য সচিব কমরেড তৌহিদুর রহমান পলাশ, জাতীয়তাবাদী কৃষকদল বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, ৩নং হাবেলির বাসিন্দা কৃষক দেওয়ান শোয়েব রাজা, পাড়াগাও গ্রামের কৃষক মোঃ মুহিত মিয়া। কর্মসূচিতে যুব অধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম, নাগারখানা মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মোবাশ্বির আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com