রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে মারধোর করে এক যুবকের দেড় লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় মুক্তাহার এলাকায় সেলিম মিয়া নামের এক যুবকের গতকাল সোমবার (২১ এপ্রিল) সকালে মোটরসাইকেল এর গতিরোধ করে মারধোর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা আহত সেলিমের সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাংচুর করে। স্থানীয় লোকজন আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত তরিক উল্লার ছেলে সেলিম মিয়া (২৯) তার সহকর্মী অলক দাশকে সাথে নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরস্থ এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে একই গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে নুর ইসলাম ও তার ভাতিজা রায়হান মিয়া ও রাহিম মিয়া পুর্ব বিরোধের জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে সেলিম মিয়া মারধোর করে। তাদের আঘাতে সাইকেল থেকে সিটকে পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে মারধোর শুরু করলে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা সেলিম মিয়ার সাথে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করেন। এ ব্যাপারে সেলিম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে এসআই কাজল দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com