রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শহরে সিপিবির বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সয়াবিন তৈল প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে, শিল্পখাতে ৩৩ শতাংশ গ্যাসের দাম বেড়েছে, বাজারে পেঁয়াজ ২০ টাকা বেড়েছে, বিগত তিন মাসে ক্রমান্বয়ে চাউলের দাম ৫০ কেজির বস্তা ২০০ টাকা বৃদ্ধি পেল, লাভ কার হলো ? বিগত সরকারের পথেই হাটছে অন্তবর্তীকালীন সরকার এবং দেশের অর্থনীতি। বানিজ্যমন্ত্রী আগের সরকারের ভাষায় বলতে শুরু করছেন, দাম বাড়লেও জনগনের কোন অসুবিধা হবে না। পার্থক্য নেই দাম বাড়ানোর বেলায় অন্তবর্তী সরকারেরও। বড় ব্যবসায়ী পরিবারের বলে লুটেরা বড় ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন গরীবের পকেট কেটে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় খোয়াই ব্রীজ পয়েন্টে জেলা সিপিবির বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা। বক্তব্য রাখেন- কমরেড হাবিবুর রহমান, কমরেড পীযূষ চক্রবর্তী, রনজন কুমার রায়, পলাশ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা ধনু মিয়া, আঃ ছত্তার, স্বপন গোপ, আলীম উদ্দিন, আছকির মিয়া, আনোয়ার হোসেন, সিপিবি নেতা আহাদ মিয়া, কাজল চক্রবর্তী, মনজিল মিয়া, মুদ্দত মিয়া প্রমুখ। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল পৌর মার্কেটের সামনে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com