রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বৃষ্টি হলে বিদ্যুৎ উধাও

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃষ্টি এলেই উধাও হয়ে যায় বিদ্যুৎ। এ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তীব্র তাপদাহের পর গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার হবিগঞ্জে বৃষ্টি হয়। চলে ২০ থেকে ৩০ মিনিট। কিন্তু বিদ্যুত উধাও হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও আসে না বিদ্যুত। একমাত্র সদর থানার সামনের বিদ্যুত লাইনটি রাত সাড়ে ১১টার দিকে সরবরাহ করা হলেও বাণিজ্যিক এলাকায় আসে রাত দেড়টার দিকে। রাজনগরের ফিডারের আওতাধীন শায়েস্তানগরসহ অন্যান্য এলাকায় বিদ্যুত আসেনি। ভোর সাড়ে ৫ টার দিকে দেয়া হয় বিদ্যুত। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যার আগে বৃষ্টি হলে বিদ্যুত চলে যায়। কিন্তু দেয়া হয় রাত ৯টার দিকে।
গ্রাহকরা অভিযোগ করেন, পবিত্র রমজান মাসে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখন নতুন ভোগান্তি শুরু হয়েছে। আকাশে মেঘ বা বিদ্যুত চমকালেই চলে যায় বিদ্যুত। এতে ভোগান্তির শেষ নেই। সময়ে সামান্য দমকা হাওয়া অথবা বৃষ্টির পানি আকাশ থেকে পড়লেই থাকে না বিদ্যুৎ। একবার বিদ্যুৎ গেলে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা ফেরে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে। হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আসমা খাতুন জানান, বিদ্যুতের আসা-যাওয়ার কারণে ঠিকমতো গৃহস্থালি কাজ করা যায় না। এ ছাড়াও মোটর দিয়ে পানি তুলতে সমস্যায় পড়তে হচ্ছে। শিক্ষার্থী দোহা আক্তার জানান, এসএসসি পরীক্ষা চলছে। বিদ্যুত না থাকায় পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে প্রতিকার চান গ্রাহকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com