রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে বাস উল্টে নারী নিহত ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাস উল্টে ১ জন নারী নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে নারায়ণগঞ্জগামী একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলের মুখকান্দি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও বাহুবল থানা পুলিশ, উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের কে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত লুৎফা বেগম (৫৫) কে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দমতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com