শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬ হাজার ৫শ জনকে উফশী ধানের বীজ এবং ২০ জনকে তিল বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকার মোঃ জাহিদ বিন কাশেম। ১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ ইমরুল হাসান, বিআরডি কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সাম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন, ছাত্র সম্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মাসুম মিয়া, রিয়াজ, ইমন খাঁন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আল মাসুকসহ উপকারভোগী কৃষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com