বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভালবাসায় আর সিক্ত জি কে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালন শেষে হবিগঞ্জ ফিরে পিতা-মাতা ও বড় বোন সহ শায়েস্তানগর কবরস্থানে সকল মুর্দা গণের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার বিকাল ৩টায় তিনি হবিগঞ্জ এসে পৌছেন। প্রথমেই শায়েস্তানগরে আলহাজ্ব জি কে গউছ তার পিতা-মাতা ও বড় বোন সহ সকল মুর্দা গণের কবর জিয়ারত করেন। পরে উপস্থিত হাজার হাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরেন। বাসায় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বেলা ২টা থেকেই শায়েস্তানগর প্রধান সড়কে নেতাকর্মীরা জড়ো হন। এর আগে আলহাজ্ব জি কে গউছ গত ২ এপ্রিল দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন। তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার হবিগঞ্জ ফিরেন। তিনি গত ৯ মার্চ ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তিনি পবিত্র কাবা শরীফে ১০ দিন ইতিকাফ করেন। তার সাথে ছিলেন স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু।
এর পূর্বেও তিনি অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুর”ল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com