বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই ডাকাত আটকের খবর পাওয়া গেছে। আটক ডাকাতরা হলেন জাকারিয়া মিয়া ও সালমান মিয়া। পুলিশের সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক শুভ বণিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি এলাকায় আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালীন টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এলাকার জনতার সহযোগিতায় দেশীয় অস্ত্র উদ্ধারসহ মোড়াকরি গ্রামের ছায়েদ মিয়ার ছেলে জাকারিয়া মিয়া (৩৮) ও আবিদ মিয়ার ছেলে সালমান মিয়া (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com