শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে লেগুনার চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় লেগুনা গাড়ীর চাপায় সিরাজ মিয়া (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ওলিপুর গ্রামের মৃত হাজী চান মিয়ার ছেলে। গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর আর্মি ক্যাম্পের ল্যা. কর্পো. সাইদুল ইসলাম। এর আগে ইফতারের পূর্বে উপজেলার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে (সিলেট ছ-১১-২৫৫৩) নং লেগুনা গাড়ীর চাপায় পথচারী সিরাজ মিয়া গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্য, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহযোগিতায় আহত সিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- লেগুনা গাড়ীর চাপায় গুরুত্বর আহত হলে সিরাজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com