বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য পদে প্রার্থী নির্বাচন নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক বৈঠকে বিরোধটি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি অনুষ্ঠানে সাজ্জাদুর রহমান সমুজ (মুহুরীকে) অভিযুক্ত সাব্যস্থ করে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা ও ক্ষয়ক্ষতি বাবত নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আর কোন সময় এ ধরণের ঘটনা সংগঠিত হলে নগদ ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক গত ১০ সেপ্টেম্বর শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য নির্বাচনের দিন তারিখ ঠিক করা হয়। এরই প্রেক্ষিতে হরিধরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল তাহিদ ও একই গ্রামের সাজ্জাদুর রহমান সমুজ (মুহুরীর) প্রার্থীতা ঘোষণা করেন। নির্বাচনের আগের রাতে প্রচারণাকালে আব্দুল তাহিদ এর সমর্থককে সাজ্জাদুর রহমান সমুজ এর লোকজন অবরোধ করে রাখে। এ খবর প্রতিপক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানগণ বিষয়টি শালিসে নিষ্পত্তি করে দেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরদিন নির্বাচনে আব্দুল তাহিদ বিজয়ী হন। কিন্তু দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও মারমুখি ভাব চলতে থাকে। এ ঘটনায় গতকাল শনিবার এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের সমন্বয়ে স্থানীয় ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আনোয়ারুর রহমানের সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্টিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, কৃষকলীগ সভাপতি শাহনুর আলম ছানু, ভুমিহীন নেতা আব্দুর রহিম, আহমদ ঠাকুর রানাসহ সকল ইউপি সদস্য ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com