শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের মহোৎসব ॥ সংঘর্ষের আশংকা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের মহোৎসব চলছে। সরকার পরিবর্তনের পর এসব দখলীয় জায়গা আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যাবার ফলে একটি চক্র তাদের স্থান পূরণ করছে। জানা যায়, রেল স্টেশনের বেশ কিছু জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা মোকদ্দমা চলছে। আওয়ামীলীগ নেতারা আত্মগোপনে থাকার সুযোগে একটি চক্র টিন, বাঁশ দিয়ে জায়গা দখল করে বেড়া দিচ্ছে। সরেজমিনে দেখা যায়, রেল স্টেশন, রেল মার্কেট, ড্রাইভার বাজারসহ বিভিন্ন এলাকায় টিন দিয়ে বেড়া দেয়া হচ্ছে। এলাকাবাসীর দাবি এসব পরিত্যক্ত জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল বাড়ি ঘর নির্মাণ করে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়। এতে লোডশেডিং হচ্ছে। পাশাপাশি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এসব অবৈধ বিদ্যুত সংযোগের ফলে গরমের সময়ে লোডশেডিংয়ের আশংকা রয়েছে। গত বুধবার রাতে দখল নিয়ে দুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া ও উত্তেজনা দেখা যায়। উভয়পক্ষ মারমুখিতে অবস্থান করেন। এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শায়েস্তাগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com