সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে টিলা কেটে রাস্তা নির্মাণ চড়াদামে লালমাটি বিক্রি

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুরে প্রশাসনের অনুমতি না নিয়ে টিলা কাটার অভিযোগ ওঠেছে খায়রুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। টিলা কেটে রাস্তা নির্মাণের নামে টিলার লাল মাটি বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষাধিক টাকা। খবর পেয়ে টিলা কাটারস্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। জানা যায়- উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের পানিউমদা কুদনের টিলা নামকস্থানে গত দুই সাপ্তাহ ধরে এক্সভেটর (ভেকু) মেশিনের সাহায্যে একটি বিশাল টিলা কেটে বিভিন্ন স্থানে টিলার লাল মাটি বিক্রি করেছেন পানিউমদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম। প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি প্রজেক্টের নামে টিলা কেটে রাস্তা নির্মাণ করেছেন তিনি। কুদনের টিলার প্রায় ১০ ফুট গভীর করে বৃহৎ আকারে টিলা কাটা হয়েছে। ইউপি সদস্য খায়রুল ইসলাম টিলা কেটে উচ্চমূল্যে টিলার লাল মাটি বিভিন্নস্থানে বিক্রি করেছেন। এদিকে টিলা কাটার খবর পেয়ে গত বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সরেজমিনে টিলা কাটারস্থান পরিদর্শন করেন। এ প্রসঙ্গে জানতে ইউপি সদস্য খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি টিলা কাটার সঙ্গে সম্পৃক্ত নই, কুদনের টিলার পাড়ার মানুষ টিলা কেটেছে এবং সেনাবাহিনী টিলা কাটার অনুমতি দিয়েছে বলে দাবী করেন তিনি। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- পানিউমদায় স্থানীয় ইউপি সদস্য একটি টিলা কেটে রাস্তা নির্মাণ করেছেন, আমি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com