স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই চেষ্টাকালে তাইজ উদ্দিন (৩০) নামের এক ছিনতাইকারীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যায়। আটক ছিনতাইকারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
গতকাল সোমবার বিকালে জনৈক মহিলা ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মিনাজপুর কেয়াঘাট সংলগ্ন আসামাত্র পিছন থেকে ২টি মোটর সাইকেল যোগে ৪/৫ ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা গুলি ছিনতাইয়ের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে সঈদপুর বাজার থেকে একজনকে আটক করে। পরে তাকে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার (ইনচার্জ) মোঃ কামাল হোসেন জনান, ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।