শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে রক্ষিত ৫শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার সন্ধ্যা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: রাকিব উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে সঠিক কারণ জানা যায়নি। উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ঘটনা খবর শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com